নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  করোনার কারণে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় ৭ বন্দি মুক্তি পেয়েছে। ক্ষমায় মুক্তির প্রথম দিনে রবিবার মোট ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতা থাকায় ৩ জনের মুক্তি বিলম্ব হবে বলে জানিয়েছেন কারা কতৃপক্ষ।

আজ রবিবার (০৩ মে ২০২০) বেলা পৌনে ২টা নাগাদ ওই সকল বন্দিদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়। যারা মুক্তি পেয়েছে তারা কার্যত লঘু দণ্ডপ্রাপ্ত।

বরিশাল কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, এর আগে কারা কতৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেয়ার সুপারিশ করে। এদের মধ্যে ৭৩ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যারা অন্তত ২০ বছর সাজাভোগ করেছে। ৩ ক্যাটগরিতে সাজা মুক্তির জন্য সুপারিশ করা হয়। যার মধ্যে হাজতি ও লঘু দণ্ডপ্রাপ্তরা রয়েছেন। করনার কারণে ‍এ বন্দি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৬৩৩ জন ধারন ক্ষমতার বরিশাল কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ১ হাজার ২৯৮ জন বন্দি রয়েছে।

উল্লেখ্য, করোনায় প্রভাব থেকে মুক্তিপেতে  লঘু দণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত ২ হাজার ৮৮৪ জনের মধ্যে গতকাল শবিবার (০২ মে ২০২০) প্রথম দিনে সারা দেশে মোট ১৭০ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।