সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার কালুখালী উপজেলার ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবারা (০৩ মে ২০২০) উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান এই চেক বিতরন উদ্বোধন করেন।
কালুখালী উপজেলার ১৩ জন ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এই অনুদানের চেক গ্রহন করেন। সমাজসেবা অফিসার জিল্লুর রহমান জানান, চিকিৎসা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকার করে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ
