হুমায়ুন কবির,  কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার কুমারখালী করোনায় আক্রান্ত ৫ জন রোগীর দুইজন সুস্থ এবং তিনজন আইসোলেশনে রয়েছেন।  আজ বুধবার (৬ মে ২০২০) কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকুল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিসের তথ্য মোতাবেক এ প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী একজন নতুন কোভিড-১৯ এ আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীর বাড়ি কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে। ১৮ বছর বয়সী ব্যক্তিটি একজন নারী।বর্তমানে তিনি সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকুল উদ্দিন বলেন, এখন পর্যন্ত কুমারখালী উপজেলায় মোট ৫ জন কোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে দুইজন সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। বাকি তিনজন এখনো আশংকামুক্ত।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামে গিয়ে সন্দেহজনক রোগীর নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন আশা করি আপনারা দেশের সচেতন নাগরিক হিসেবে এই সময়ে কোভিড-১৯ অসুখ এড়াতে ঘরে থাকবেন,নিয়মিত হাত পরিষ্কার রাখবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং প্রয়োজনীয় সময়ে মাস্ক ব্যবহার করবেন।

 স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৬ মে ২০২০)  তথ্য অনুযায়ী,  করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৯ হাজার ৬৪৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।