কুমারখালী মহিন্দ্রপুর গ্ৰামে দিরাজ প্রমাণিকের পুকুরে পূর্ব শত্রুতার জেরে ধরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টা ৩০ মিঃ সময় বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে।
পুকুরের মালিক দিরাজ প্রমাণিত জানান অনুমানিক ৩০ মন মাছ পুকুরে ছিল, জার বাজার মূল্য ৩ লক্ষ ৭০ হাজার টাকা।
সূত্র মতে জানা যায়, পূর্বের জমি -জমা সংক্রান্ত শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়েছে দুর্বিত্তরা এমনি অভিযোগ দিরাজ প্রমাণিকের তিনি বলেন আমার পুকুরে জাবেদ আলী ,পিতা: মৃত্যু সোনাই , সেলিম শেখ,কালাম সাং: মহিন্দ্রপুর এরা আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে । সরজমিনে গিয়ে জানাযায় পুকুরে বিষ প্রয়োগে বিপুল পরিমাণ মাছ নিধন হয়েছে।
পুকুরটি প্রায় ৪-৫ বছর ধরে তিনি দুই একর জমিতে তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ ও দেশীয়সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল।এই বিষ প্রয়োগের ব্যাপারে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
