হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়ায় নতুন করে আরও ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ৩৪ জনে। নতুন শনাক্তকৃত ৩ জনের মধ্যে জেলার দৌলতপুর উপজেলায় দুই জন ও সদরে একজন।
আজ রবিবার ২৩ মে ২০২০) সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ কুষ্টিয়ার ৬৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৬০ টি নেগেটিভ এবং ৩ টি কোভিড পজেটিভ ।
নতুন শনাক্তকৃত ৩ জনের মধ্যে জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের ১ জন ও হোগলবাড়িয়া ইউনিয়নের একজন, এছাড়া অন্য জন জেলা সদরের জিয়ারখী ইউনিয়নের বাসিন্দা।
কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নতুন তিন জনসহ শনাক্তকৃত ৩৪ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ১৪ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ৬ জন, সদর উপজেলায় ৪ জন, কুমারখালী উপজেলায় ৭ জন ও খোকসা উপজেলায় ১জন।
এদের মধ্যে পুরুষ রোগী ২৫ জন ও নারী ৯ জন। এছাড়া ২৪ জনের মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড় পত্র পেয়েছেন ১৮ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীকুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারমখালী, করোনা ন ১৭ জন ও ঢাকায় চিকিৎসাধীন ১ জন।
