কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এক দিনে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে কুষ্টিয়ায় গত ২০ দিনে ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হলো।

শুক্রবার ভর্তি হওয়া ১০ জনের মধ্যে ৬ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকি চারজন চিকিৎসা শেষে ফিরে গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগেও প্রতিদিন এক থেকে দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছিল। তবে গত তিন দিন থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। তিন দিন ধরে প্রতিদিন গড়ে ৫-৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন নাহার জানান, প্রচারণার কারণে রোগীরা এখন হাসপাতালে আসছে। কেবল শুক্রবারই ১০ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।