পবিত্র ঈদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎস। হযরত ইবরাহিম(আ:) এর রিতি মোতাবেক মুসলমানেরা এদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে থাকে।
ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দারা যারা পশু কোরবানি করবেন তাদের উদ্দেশ্যে বাণী দিয়েছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
তিনি পশু কোরবানিকারিদের উদ্দেশ্যে বলেন আপনারা পশু কোরবানি করার পর পশুর বর্জ্য ও উচ্ছিষ্ট যথাযথ নিরাপদ স্থানে রেখে পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখবেন।
তিনি আরও বলেন দেশে বর্তমানে এডিস মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই এডিস মশা ময়লা আবর্জনা ও স্যাঁতসেঁতে যায়গা থেকে জন্মায়।
সুতারাং আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুন্দর পরিবেশ গড়ে তুলি এবং এডিস মশার বংশ বিস্তার রোধে ভুমিকা পালন করে ডেঙ্গু মুক্ত পুঠিয়া উপহার দেই।
আমাদের বাণী /আ-আ-মা
