পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঘা উপজেলাবাসীকে রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহারিয়ার আলমের পক্ষথেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: মামুনুর রশিদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন মহান আল্লাহ্ পাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ঈব্রাহিম (আ.) তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুনাময় আলাহ্ তায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন। ঠিক তেমনি আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি।
আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।
ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে বাঘাবাসী-সহ দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের বাণী/আ-আ-মা
