কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামের ভূমিহীন কৃষক নুর ইসলাম (৫০) ক্যান্সার আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মরতে বসেছেন।
ভূমিহীন কৃষক মফিজউদ্দিনের চার সন্তানের মেজ সন্তান ভূমিহীন কৃষক নুরুল ইসলাম গত দুই বছর আগে ২০১৭ সালের প্রথমদিকে গলায় টিউমার রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারের পরামর্শে গলায় টিউমার অপারেশন করেন কুষ্টিয়াতেই। অপারেশনের পর উক্ত টিউমারটি বায়োপসি পরীক্ষা করে ক্যান্সার এর জীবাণু পাওয়া যায়। স্ত্রী সুফিয়া খাতুন (৪০) বাবার বাড়ি থেকে পাওয়া ৫ কাঠা জমি বিক্রি করে স্বামী নুরুল ইসলাম এর চিকিৎসার জন্য ঢাকা ক্যান্সার হাসপাতাল নিয়ে যান।
জমি বিক্রির টাকায় পাঁচটি কেমোথেরাপি দেওয়ার পর টাকা ফুরিয়ে গেলে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। নিজের কোন জায়গা জমি না থাকায় স্ত্রী সুফিয়া অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যা আয় হয় তাই দিয়ে চলে তাদের নিজের জীবন সংসার।
চিকিৎসা করার মতন কোন অর্থ আয় না থাকায় বিনা চিকিৎসায় মরতে বসেছে ক্যান্সারে আক্রান্ত ভূমিহীন কৃষক নুরুল ইসলাম।
