কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া জয়ন্তীহাজরা ইউনিয়নের মধ্যে পরিচালিত এফ এইচ এইচ এসোসিয়েশন কর্তৃক পরিচালিত ১২ জন মহিলা সদস্যকে স্বাবলম্বী করতে বাটারফ্লাই সেলাই মেশিন বিতরণ করা হয় মঙ্গলবার দুপুরে।
এফ এইচ এসোসিয়েশন ভবানীপুর কার্যালয় এর আবাস সার্বিক গ্রাম উন্নয়নের সভাপতি মোছা: সুফিয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জয়ন্তিহাজরা ইউপি মেম্বার – মোছা: জাহানারা বেগম, মেম্বার – রহমত আলি জোয়াদার, জয়ন্তিহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক – বাবুল কুমার পাল ও মানিক রামবারী এরিয়া টিম লিডার এফ এইচ এসোসিয়েশন।
পদ্মা পাড়ের অসহায় দুস্থ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এফ এইচ এসোসিয়েশন দীর্ঘদিন যাবত অসহায় নারীদের মাঝে কাজ করে আসছে তারই অংশ হিসেবে নারী স্বাবলম্বী করতে এই সেলাই মেশিন বিতরণ করলেন।
উক্ত অনুষ্ঠানে অফাইসের প্রায় দেড় শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন।
