পণ্যের মোড়কে পাটজাত মোড়ক ব্যবহার না করায় কুষ্টিয়ার খোকসা জানিপুর পৌর বাজারের ৩ মুদি দোকান মালিক কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সোহরাব উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মুদি দোকানদার হলেন, পৌরসভার জানিপুর মার্কেটে মোবারক স্টোর ৩ হাজার টাকা, উজ্জল সাহা স্টোর ১ হাজার টাকা ও জহুরুল স্টোর কে ১ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পণ্যের পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ৪ এর ১৪ ধারা মোতাবেক এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় খোকসা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের নাজির আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও উপস্থিত ব্যবসায়ীদের সতর্কবাণী উচ্চারণ করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।