কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার (৮ মে ২০২০)  ভোরে উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এ আগুন লাগে।

আগুন নেভানোকালে অপ্রীতিকর ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, নাহিদ হাসান (৩৩) ও মেজবা উদ্দিন (২৫)। তারা দুজনেই খোকসা উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো-রাব্বি টেইলার্স, হাবিব কসমেটিকস, হাজরা ড্রাগ হাউজ, পিয়ারুল স্টোর (মুদি দোকান), তহুরা স্টোর (সার ও মুদি দোকান)। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, ভোরে বনগ্রাম বাজারে রাব্বি ক্লথ এন্ড টেইলার্স এ আগুন লাগে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী চারটি দোকানে। এরপর সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। এসময় পুলিশ এসে সামাজিক দুরুত্বের কথা বলে তাদের ওপর লাঠি চার্জ করলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন। অপরদিকে খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে পুলিশ সদস্যের মারার অপরাধে শুক্রবার সকালে পুলিশের অভিযানে ৯ গ্রামবাসীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে বলে এলাকাবাসীর দাবী। পুলিশের অভিযানে পুরুষ শুন্য হয়ে পড়েছে বেতবাড়িয়া গ্রাম।

ভবানিপুর পুলিশ ক্যম্পের ইনচার্জ শহিদুল বলেন, লকডাউনের কারণে গণজমায়েত কমাতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জহুরুল আলম জানান, খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের সঙ্গে ধাক্কাধাক্কিতে এ দুই পুলিশ সদস্য আহত হয়। এতে ‘শয়তানদের’ গ্রেফতার অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।