হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে জেলার খোকসা উপজেলা প্রশাসন আজ মঙ্গলবার দুপুরে  উপজেলা হলরুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদরউদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান সেলিম রেজা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যনগণ, খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপ্না কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার প্রেমাশু বিশ্বাস, থান অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় করনা ভাইরাস প্রতিরোধ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বক্ষনিক উপজেলার আইসোলিটেড ইউনিটসহ ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় ঔষধের সুব্যবস্থা করা রয়েছে।

ব্যাপক জনসচেতনতা ও সকলকে নিজেদের গন্ডির মধ্যে স্থির থেকে বিদেশ থেকে আগত ব্যাক্তিদের তথ্য দিয়ে করনা ভাইরাস নির্মূলে এগিয়ে আসা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন।

আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।