কুষ্টিয়া জেলা সংবাদদাতা; পূর্ব শত্রুতার জের ধরে জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গ্রামের দু’জন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আজ বুধবার (০৬ মে ২০২০)  দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিককাট গ্রামের প্রতিবেশি বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ অনুষ্ঠিত হয়। এতে মা কুলসুম (৫০) ও ছেলে ইমরান (২১) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগেরআনেন। কর্তব্যরত ডাক্তার প্রতীক সাহা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দু’জনকে হাসপাতালের অন্তঃবিভাগে চিকিৎসা প্রদান করছেন। তিনি বলেন, ৪৮ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না। রোগীর মাথায় বড় ধরনের আঘাত রয়েছে।

এদিকে খবর পেয়ে খোকসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমির মাটি কাটাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত পক্ষে থানায় এজাহার দায়ের করেনি। অভিযোগ পেলে বলতে পারব কি বিষয় নিয়ে হতাহতের ঘটনাটি ঘটেছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে গোলমালের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ক্ষণিক পুলিশ পাঠিয়েছি মানিককাটে। চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলে দু’জন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।