অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে ১ শত দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে মাছ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৬ মে ২০২০) দুপুরে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের আর্থিক সহযোগীতায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ১ শত দুস্থ পরিবারের মাঝে ১ শত ৫০ কেজি মাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ,সদর ইউপি সদস্য নায়েব আলী শেখ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, ক্ষেত্র সহকারী রউফুর মুরসালিন, ক্ষেত্র সহকারী ইমরান মোল্ল্যা প্রমুখ।
মৎস্য সম্পদকে শক্তিশালী করার লক্ষ্যে পরবর্তীতে আরও ৩ টি প্রদর্শনীর মাছ চাষীদের মাঝে চাষের উপকরণ বিতরণ করা হয়। মোট উপকরণ ছিল চুন ৩ বস্তা, সুমিথিয়ন ১ লিটার, খৈল ২ শত কেজি, ইউরিয়া ১০৭ কেজি, টিএসসি ৫৩ কেজি, কার্প জাতীয় মাছ ২২০ কেজি, মাছের রেনু ১.৫ কেজি, মাছের খাদ্য ৩৩ বস্তা ও সাইনবোর্ড।
আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ
