মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে খোকসায় উপজেলা টাস্কফোর্স কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার( ভূমি) সাদিয়া জেরিনের সভাপতিত্বে মিটিংয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান , অফিসার ইন চার্জ এবি এম মেহেদি মাসুদ, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমবায় অফিসার প্রমুখ অংশগ্রহণ করেন।

সূচনা বক্তব্যে মৎস্য অফিসার রাশেদ হাসান জানান প্রতি বছরের ন্যায় এবারো সমগ্র দেশজুড়ে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে ৯-৩০ অক্টোবর এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। এই জন্য উপজেলাব্যাপী প্রচার প্রচারণা, সচেতনতা সভা, মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

এ ব্যাপারে তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বলেন ইলিশ সংরক্ষণ অভিযানের জন্য এখন বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায় এবং তা রপ্তানি হচ্ছে। তাই ইলিশ সংরক্ষণ অভিযানে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। ওসি এবি এম মেহেদি মাসুদ বলেন ইলিশ সংরক্ষণের কারণে ইলিশ উৎপাদনে বিপ্লব সাধিত হয়েছে। উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ( ভূমি) সাদিয়া জেরিন বলেন বিগত এক দশক ইলিশ সংরক্ষণে সরকারি পদক্ষেপের কারণে বাংলাদেশ ইলিশ উৎপাদনে এখন রোল মডেল। ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। উত্তর ট্রান্সপোর্ট মিটিংয়ে মৎস্য অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।