হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপন কুমার সরকার (৪৩) নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়। গত তিন দিন আগে তিনি করোনা আক্রান্ত হন। আজ তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, করোনা আক্রান্ত ডেন্টাল টেকনোলজিস্ট সুস্থ রয়েছেন এবং তার কোন রোগের উপসর্গ নাই।
কুষ্টিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, উপজেলায় এ পর্যন্ত ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২ জনের মধ্যে ১ জন সুস্থ্য হয়েছেন।
এদিকে কুষ্টিয়ায় আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়িয়েছে ২০২ জনে। মারা গেছেন ১ জন। এর মধ্যে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। একই সাথে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন ও খুলনাতে ২ জনকে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ
