হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; “বাড়ির আঙিনা হবে, সবজি বাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যেকটি বাড়ির আঙ্গিনায় সবজি বাগানের গড়ে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদসবুজ কুমার সাহা নিজ উদ্যোগে ৬’শ পরিবারের মাঝে বিভিন্ন সবজির বীজ বিনা মূল্যে বিতরণ করলেন।
বৈশাখী বৃষ্টির ফোটা পড়ার পরেই বাড়ির আঙ্গিনায় পরিবারের কৃষক কৃষাণী দের হাতে এ বীজ তুলে দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক ইঞ্চি জায়গা অনাবাদি পড়ে থাকবে না। এরই অংশ হিসাবে উপজেলার সকল আশ্রয়ন প্রকল্প, ভূমিহীনদের আবাসন প্রকল্প, গ্রাম ও ইউনিয়ন এর পরিবারের বাড়ির আঙিনায় সবজি বাগান গড়ে তোলা হচ্ছে।
সবজি বাগানের মধ্যে রয়েছে সবুজ শাক-সবজি, পুঁইশাক, লালশাক, ভেন্ডি এছাড়াও বিভিন্ন শাক সবজির। বিষমুক্ত সবজি উৎপাদনে জৈব বালাইনাশক নিজেরাই উৎপাদন করে এ সকল সবজিতে প্রয়োগ করার কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ঐসকল কৃষাণীদের। বাড়ির আঙ্গিনায় সবুজ শাক-সবজির আবাদ করার জন্য বিনামূল্যে নিজ উদ্যোগে বীজ সরবরাহ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
রবিবার দুপুরে এক আলাপচারিতায় তিনি বললেন, খাদ্য-পুষ্টি ও স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদানে সবুজ শাকসবজি মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এই বিষয়টি লক্ষ্য করেই আমি নিজ উদ্যোগে উপজেলার প্রত্যেকটি বাড়ির আঙিনায় ফেলে রাখা পতিত জমিতে সবজি বাগানের ব্যবস্থা করার চেষ্টা করেছি। আশা করি এই সবজি বাগান স্থানীয় কৃষক-কৃষাণী এবং পরিবারের সকলের পুষ্টি চাহিদা পূরণ হবে বলেও আমি মনে করি।
আমাদের বাণী ডট কম/১৮ মে ২০২০/ডিএ
