গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রীনা পারভীন নৌকা প্রতীকে ২৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮০৭ ভোট।

অবশ্য তিনি নির্বাচন চলাকালে বেলা ১১টার দিকে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং পুনরায় নির্বাচন দাবি করেছিলেন।

মঙ্গলবার রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসার উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান খান আনারস প্রতীকে ৩৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আতিকুজ্জামান মোহাম্মদ মোটরসাইকেল প্রতীকে ৭৭৫ ভোট পেয়েছেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব রিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা সরকার নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।