নাটোরের গুরুদাসপুরে দুই সহোদরের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ করেছেন এলাকার দরিদ্র অসহায় মানুষ। গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় গাড়িষাপাড়া মহল্লার ফজের মণ্ডলের দুই ছেলে হাফিজুল ইসলাম ভিখারী ও হাসেম আলী এলাকার দরিদ্র মানুষের অসহায়ত্বের সুযোগে চড়া সুদে টাকা খাটান দাদন হিসাবে। সুদে-আসলে টাকা শোধ করার পরও ভুক্তভোগীদের ঋণ শোধ হয় না বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী বুদ্দু সরদার অভিযোগ করেন, টাকার বদলে তারা কয়েকজনের জমিও দখল করেছেন। এ সময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে হাফিজুল ইসলাম ভিখারী ও তার ভাইয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন না ধরায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ইউএনও তমাল হোসেন বলেন, দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।