মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আলিম এর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল ২০২০) নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায়,বিকাল ৩ টার দিকে সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আলিম এর মৃত্যু হয়েছে বলে জানাযায়।

এই ব্যাপারে,চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া জানিয়েছেন,নিহত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আলিম শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি কাশি ও শ্বাসকষ্টসহ নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন।এমন অবস্থায় তাকে চট্রগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে,নিহত মুক্তিযোদ্ধা বিদেশফেরত কারও সংস্পর্শে ছিলো কি না জানা নেই।নিহত মুক্তিযোদ্ধার করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।পরীক্ষার জন্য ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

তিনি ৭১ বছর বয়সী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আলিম।রোববার উপজেলার ফৌজদারহাটে বিআইটিআইডিতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে সোমবার ভোরে তাকে চট্রগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আজ বিকাল ৩টায় দিকে তার মৃত্যু হয়।এতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।