সুজন ভট্টাচার্য্য,ব্যুরো প্রধান চট্টগ্রাম; বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে গৃহবন্দি ও কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর- এর পৃষ্টপোষকতায় ও দাতা বৃন্দের আর্থিক সহায়তায় বান্দরবান জেলা ব্যাপী মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে আজ সোমবার (০৬ এপ্রিল ২০২০)  লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে গরবী ও অসহায় ২শত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রান তুলে দেন রুপসী পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মারমা।

এই সময় তিনি বলেন,শতভাগ সচ্ছতার সাথে মানবিক সহায়তা পৌছেঁ দেওয়া হচ্ছে করোনাভাইরাস সংক্রমণের কারণে গৃহবন্দি হয়ে পড়া গরীব ও অসহায় মানুষ দের মধ্যে।

তিনি আরো বলেন,জনপ্রতিনিধি দের উপর আস্তা রাখুন।দু একজনের অপকর্মের দায় সকল জনপ্রতিনিধির উপর বর্তায়না।আমার উপর বিশাস্ত রাখুন আমি কোন অবস্থাতেই রুপসীপাড়া ইউনিয়নে মানবিক সহায়তার ত্রাণ নিয়ে দূর্ণীতি হতে দেবো না।আমি জনপ্রতিনিধি নই,আমি আপনাদের সেবক।

তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন আপনারা দয়া করে নিজ নিজ বাড়িতে থাকুন।আপনাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌছেঁ দিতে আমি আপনাদের ভালোবাসায় নির্বাচিত একজন সেবক হিসেবে আপনাদের সেবায় দিনরাত জেগে আছি।

উল্লেখ্য, ইতিমধ্যে ছাচিংপ্রু মারমা’র হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের বাড়িতে লাল পতাকা উত্তোলনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জেলা জুড়ে বেশ প্রশংসিত হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।