মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার বালিয়াডাঙ্গী ও রানিশংকেল উপজেলায় আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি নির্দেশনায় বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার অসহায় এবং কর্মবঞ্চিত মানুষদের মাঝে প্রায় ৩ শত খাদ্য সামগ্রী প্যাকেট ও ম্যাক্স বন্টন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৬ এপ্রিল ২০২০) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন ও রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভাষক মাজহারুল ইসলাম সুজন ও ছাত্রনেতামমিরুল ইসলাম সুমন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ভানোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সুজন ঘোষ, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী ,সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে সেই সময়ের উপস্থিত ছিলেন ।
আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি
