সীমাহীন দুর্ভোগ ও জীবনের ঝুকি নিয়ে ভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্বাচিত এলাকা নোওয়াখালী ৫ আসনের অন্তর্গত কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন ৫নং ওয়ার্ডের চর গুল্লাখালী বাসি।

এলাকাবাসীর অভিযোগ দির্ঘদিন ধরে আমরা জান মালের ঝুকি নিয়ে এই ভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছি। এখানে চেয়ারম্যন এমপি নেতারা ব্রিজ করে দেবার মুখেই প্রতিশ্রুতি দেন, কিন্তু এখন পর্যন্ত কেউ বাস্তবায়ন করেননি। আমরা আমাদের নির্বাচিত এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি। তিনি আমাদের এখানে একটি ব্রিজ নির্মানের ব্যাবস্থা করে আমাদের কষ্ট দুর করবেন।

ধানশালিক ইউনিয়নের ঢাকা কলেজ পড়ুয়া ছাত্রলীগ নেতা পারভেজ মোল্লা আমাদের বাণী ডটকমকে জানান এই ভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুকি প্রায় ৫/৬ হাজার শিশু, বৃদ্ধ, মহিলা ও ছাত্রছাত্রীরা দৈনিক পার হয়ে থাকে। ইউনিয়নের গুরুত্বপুর্ন যায়গা হওয়াই ধানশালিক ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ এই ভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে থাকে। আমি ধানশালিক ইউনিয়নের সাধারন এলাকাবাসীর পক্ষথেকে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নোয়াখালীর গর্ব আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি। তিনি আমাদের এই কষ্ট লাঘব করার জন্য এখানে একটি ব্রিজের ব্যাবস্থা করে দিয়ে চরগুল্লাবাসীকে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করবেন।
আমাদের বাণী/আ-আ-মা
