মানিকগঞ্জ  সংবাদদাতা;  ফাঁকা হয়ে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুট।

  • আজ মঙ্গলবার (০২ জুন ২০২০)  সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করায় কোন যানবাহনকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে না।

এদিকে, দুটি নৌরুটে চলাচল করছে ৩৩টি লঞ্চ।

  • বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. জিল্লুর রহমান জানান, বহরে ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে কোন যাত্রী ও যানবাহনের চাপ নেই।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে মোট ৩৩টি লঞ্চ চলাচল করছে। তবে লঞ্চঘাটেও যাত্রীদের কোন চাপ নেই। স্বাভাবিক সময়ের চেয়ে কম সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে।

  • এছাড়াও, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্টপেজ থেকে চলছে গণপরিবহন। তবে কিছু সংখ্যক পরিবহনে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।