মৌলভীবাজার সংবাদদাতা; জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে শামীম নামের ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।
- গতকাল সোমবার (০১ জুন ২০২০) বিকেলে উপজেলার রাউৎগাও ইউনিয়নের লালপুর গ্রাম থেকে (করোনা উপসর্গ) শামীম জ্বর, সর্দি, গলা ব্যথা ও ডায়রিয়ার অসুস্থতা নিয়ে পৃথিমপাশা রবিরবাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগ এর পরামর্শ কেন্দ্রে যায়।
পরে চেম্বারে কর্তব্যরত ডা. তায়েফ তার উপসর্গ পরীক্ষা করার জন্য পরামর্শ দিলে সে চেম্বারের পার্শ্ববর্তী রবিরবাজার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখান থেকে পরবর্তীতে অসুস্থ শামীম ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করার পর পুনরায় ডাক্তারের চেম্বারে আসার পথে মারা যায়।
- পরে এ ঘটনা পৃথিমপাশা ইউপি সদস্য ও রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাস কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারকে এবং রবিরবাজারের ডা. মনিরুল ইসলাম সোহাগ ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, রাত ৯ টায় মৃত শামীমের লাশ নিজ এলাকায় দাফন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
