নিজস্ব সংবাদদাতা, যশোর; জেলার চৌগাছায় লাইলাতুল জান্নাত (৩৪) নামে এক গৃহবধু ঘাষপোড়া পাউডার খেয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার ৯০১ মে ২০২০) রাতে ঢাকা মেডিকেল কলেজ নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার ইফতারের পর তিনি ঘরের দরজা বন্ধ করে বিষ (ঘাস পোড়া পাওডার) খান। রাতেই তাকে চৌগাছা হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। তার অবস্থার আরো অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যালে রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
লাইলাতুল জান্নাত নড়াইল জেলার মহেশখোলা গ্রামের অ্যাডভোকেট তাইয়েব আলীর মেয়ে। তার ইশরাক (১২) ও ইশান ২ মাস নামে ২টি ছেলে সন্তান রয়েছে। তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের তিলকপুর গ্রামের এনামুল কবির ইসমাইল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় জান্নাতের পিতা অ্যাডভোকেট তাইয়েব আলী বাদী হয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি লিখিত অভিযোগে জানান, তার মেয়েকে জোর পূর্রক মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।
তাইয়েব আলী মোবাইল ফোনে জানান, ইসমাইল প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতেন। এর আগেও তিনি একাধিকবার আমার মেয়েকে নির্যাতন করেছেন। তিনি পরিকল্পিতভাবে আমার মেয়েকে জোরপূর্বক বিষ (ঘাষ পোড়া পাওডার) খাইয়ে হত্যা করেছে।
পাবিরবারিক সুত্রে জানা যায়, ১৫ বছর আগে ইসমাইল ও জান্নাতের বিবাহ হয়। বিয়ের পর ইসমাইল স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিনীতে চাকরি করতেন। সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে গেলে গ্রামে চলে আসে। তাদের বিবাহের পর থেকেই দাম্পত্য কলহ লেগেছিল। জান্নাত শহরের মেয়ে তাই শহরে থাকতেই সে স্বাচ্ছন্দ বোধ করতেন। ইসমাইল বিয়ের পর তাকে ঢাকায় নিয়ে যান। পরে গ্রামে চলে আসেন এবং প্রায় স্ত্রীকে নির্যাতন করতেন। এসব নিয়ে স্ত্রীর সাথে গোলমাল লেগেই থাকতো।
তাদের বড় ছেলে ইমরান হোসেন ইশরাকের জন্মের পর জান্নাত পারিবারিক কোন্দলের কারণে নড়াইল বাবার বাড়িতে গিয়ে বেশ কয়েক বছর অবস্থান করেন। সে সময় জান্নাতের পিতা ইসমাইলের নামে ২/৩ টি মামলা করেন। ৩/৪ বছর মামলা চলার পর সামাজিক সমঝোতার মাধ্যমে আবার তারা ঘরসংসার শুরু করেন। দুইমাস আগে তাদের আরেকটি ছেলের জন্ম হয়। সম্প্রতি তাদের দাম্পত্য কলহ প্রকাশ্যে রূপ নেয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব ঘটনার বলেন, ময়না তদন্তের জন্য নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
