নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল;  করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইল জেলা কারাগার থেকে তুলনামূলক কম সময়ের সাজাপ্রাপ্ত চারজন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে। ইতিমধ্যে তিনজন বেরিয়ে গেছেন। অন্যজন অর্থদণ্ড ২০ হাজার টাকা পরিশোধ করলেই বেরিয়ে যেতে পারবেন।

টাঙ্গাইল  টাঙ্গাইলের জেল সুপার মো. আমান উল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশে করোনাভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সময়ের সাজাপ্রাপ্ত কয়েদীদের মুক্তি দেয়া হচ্ছে। এই সরকারি সিদ্ধান্ত মোতাবেক দেশের প্রতিটি জেলাতেই এ ধরণের কয়েদীদের মুক্তি দেয়া হবে। ঢাকা বিভাগে মুক্তি পাবেন মোট ২৯ জন। তারই অংশ হিসেবে শনিবার টাঙ্গাইলের জেলখানা থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে। দুপুরে তিনজন মুক্তি পেয়ে চলে গেছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। সেই জরিমানার টাকা দিলে তিনিও চলে যেতে পারবেন। মুক্তিপ্রাপ্ত এসব কয়েদীদের সাজার মেয়াদ ছিল ছয়মাস থেকে একবছরের মধ্যে এবং তারা সবাই চুরি ও মাদক মামলার আসামী ছিলেন।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।