মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা;  জেলার জগন্নাথপুরে নতুন করে আরো ৩ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে  উপজেলায় ২৮ জন করোনায় আক্রান্ত হল। ইতমধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ১ জন সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতালে ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন সেন্টারে ১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন। নতুন আক্রান্ত ৩ জনকে হোম আইসোলেশন রাখা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১০ ই জুন দিবাগত রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এর পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের ১ জন, উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর খাশিলা গ্রামের ১ জন ও রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ এলাকার বাসিন্দা ১ জন এর করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে একটি মেডিকেলটিম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেছেন।

এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিত সহ আশেপাশের তিনটি বাড়িকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা লকডাউন ঘোষণা করা হয়। এ সময় জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সন্মানিত কাউন্সিলার জনাব মোঃ তাজিবুর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড মেম্বার জনাব মো: আব্দুল জলিল ও মিলাদ মিয়া ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিনয় কৃষ্ণ চক্রবর্তী ও মোঃ আব্দুল জলিল , স্বাস্থ্য সহকারী শংকর জ্যেতি দে,মোঃ আব্দুল মুকিত ও সঞ্জয় আচার্য,খাশিলা গ্রামের স্বেচ্ছাসেবক টিমের সদস্য মো: আব্দুল কাহার,মো:আখতার হোসেন,সুহেল মিয়া ,ধন মিয়া,এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন। তমধ্যে ৭ জন পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন।একজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, একজন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ১৮ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন। তিনি আরো বলেন, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সারা বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি মৃত্যুর সংখ্যাও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

জগন্নাথপুরেও প্রায় প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন। তাই দয়া করে জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাইরে ঘুরাঘুরি করবেন না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন,বার বার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন। হালকা কুসুম গরম পানি বেশি করে পান করার পাশাপাশি ভিটামিন সি ও জিংক সমৃদ্ধ খাবার,সবুজ শাকসবজি খাবার তালিকায় রাখুন। প্রতিদিন হালকা রোদে ৩০ মিনিট ব্যায়াম করুন এবং ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।