জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে সাবেক সংসদ সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (০৫ মে ২০২০) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৩৫টি নমুনার মধ্যে ৭টির ফলাফল পজিটিভ আসে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় ২৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সদরে চিকিৎসকসহ ৬ জন, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জনসহ ৭ জন, কালীগঞ্জে সাবেক সংসদ সদস্যসহ ৮ জন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ৫ জন, মহেশপুরে ১ জন ও হরিণাকুন্ডুতে ১ জন রয়েছেন। আর বর্তমান পরিস্থিতিতে জেলায় সব থেকে বেশী করোনা আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় ২৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সদরে চিকিৎসকসহ ৬ জন, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জনসহ ৭ জন, কালীগঞ্জে সাবেক সংসদ সদস্যসহ ৮ জন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ৫ জন, মহেশপুরে ১ জন ও হরিণাকুন্ডুতে ১ জন রয়েছেন। আর বর্তমান পরিস্থিতিতে জেলায় সব থেকে বেশী করোনা আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৪ মে ২০২০) তথ্য অনুযায়ী,   করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৬০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮৭ হাজার ৬৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে মারা গেছেন ১৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ২১০ জন।

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।