ঠাকুরগাঁওয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে লক্ষী চন্দ্র নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২ টার দিকে শহরের বাসষ্ট্যান্ড এলাকার এনামুল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর লক্ষ্মী চন্দ্র (২৮) দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ২৫ মেইল দলুয়া নামক এলাকার মৃত পাহাড়ীয়া চন্দ্র’র ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রবিবার দুপুরে দুইটার দিকে শহরের এনামুল পাম্পের সামনে দিয়ে মোটরসাইকেল যোগে গ্রামীণ চক্ষু হাসপাতালে যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে গিয়ে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ সদর থানায় নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান ।
