“সচেতনতা প্রস্তুতি প্রশিক্ষণ দুযোর্গ মোকাবলোয় সবোর্ত্তম উপায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম। আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাকেদ কুরাইশী সহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। আলোচনা শেষে ফায়ার স্টেশন প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বেড় হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে এসে শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।