ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা শাখা। মানববন্ধন শেষে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করে দলটি।

বুধবার সকাল ১১ টায় জেলা শহরের শাপলা চত্বরে এই মানবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ নেতা আবুল বাশার মন্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড ফুলবর রহমান, ছাত্র নেতা আতিকসহ প্রমূখ ৷

মানববন্ধন সমাবেশে বক্তাগণ বলেন, সরকার ডেঙ্গুকে গুজব বলে চালিয়ে দিলেও এখন আর সরকারেরও নিয়ন্ত্রণে নেই৷চিকিৎসার অবিলম্বে প্রতিটা ঝুকিপূর্ণ এলাকায় কার্যকরী ব্যবস্হা গ্রহন করতে হবে ৷ইদে ঘরমূখী মানুষরা ডেঙ্গুতে আক্রান্ত কিনা তার জন্য প্রতিটি বাস স্টান্ডে ভ্রাম্যমাণ পরীক্ষার ব্যবস্হা করতে হবে ৷

সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয় ৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।