রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা;  করোনা আতঙ্কে বাড়ী থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া দিনমজুররা। বাড়ীর বাইরে যেতে না পারায় তাদের দিন কাটছে অনাহারে। এসব ছিন্নমূল মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছেন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ।

জানা যায়, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ৫ এপ্রিল রোববার বেলা ১১ টায় উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া ময়দানে ৫০ টি ছিন্নমূল পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মাঝে ছিল, ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ২ টি সাবান। এ সময় দেখা যায়, খাবার পেয়ে আনন্দে চোখের পানি ঝড়িয়েছেন অনেকেই।

এসময় ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা জিম্মাদার আবু তাহের।

কিশোরগঞ্জ জেলা জিম্মাদার আবু তাহের বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের অর্থনৈতিক অভিঘাতের প্রথম ধাক্কাটা এসেছে দরিদ্র জনগোষ্ঠীর ওপর। দেশজুড়ে কার্যত এক ধরনের লকডাউন চলছে। গৃহকর্মী, ভিক্ষুক ও দিনমজুরদের আয়ও বন্ধ হয়ে গেছে। এ বিষয়টি বিবেচনা করেই ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশকে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রভাবে যতদিন অসহায় মানুষ ঘরবন্দি থাকবে, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ ততোদিন তাদের এই অভিযান চালিয়ে যাবে। তিনি সমাজের বিত্তবানদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়দের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাতে সমাজের সর্বস্হরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠবে।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।