নাসির উদ্দিন সাগর, নিজস্ব সংবাদদাতা, গাজীপুর; জেলার টঙ্গীর তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরনে কালো পেন্ট ও লাল রং এর গেঞ্জি রয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ২০ বছর।
আজ বুধবার (০৪ মার্চ ২০২০) সকাল ৯টার দিকে কামারপাড়া প্রত্যাশা ব্রিজের পূর্ব দিকের নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. এমদাদুল হক জানান, সুরতহাল প্রতিবেদনে মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ছাপ পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে পরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/ত্রিএ
