মোঃশাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা; পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও করোনা ভাইরাস বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৫০টি কর্মহীন দিনমজুর ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুবসমাজ।
আজ সোমবার (১১ মে ২০২০) সকালে দেবিদ্বার উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের ভিংলাবাড়ি গ্রামের ৩৫০টি অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী মধ্যে ছিলচাউল-৮কেজি,মটর-২কেজি,পেয়াজ-১কেজি,আলু-৩কেজি,তেল- ১লিটার, লবন-৫০০ গ্রাম,সেমাই ১ প্যাকেট ও চিনি ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যানের প্রধান উপদেষ্টা ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী এম এ কাইয়ুম ভূঁইয়া,সমাজ কল্যানের সভাপতি হাজী শামীম ভূঁইয়া, সাধারন সম্পাদক ইকরামুল করিম, বাকি উপদেষ্টাবৃন্দ, কাযর্করী সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
। হাজী কাইয়ুম ভূঁইয়া বলেন,করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।সরকারের পাশাপাশি সমাজ কল্যাণ এর মতো প্রতিষ্ঠান সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এ ক্রান্তিকালে সমাজের বৃত্তবানদের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সমাজের সামর্থবানদের এ রকম জনকল্যাণমূখি কাজে এগিয়ে আসতে হবে। করোনা প্রতিরোধে আপনারা সকলে ঘরে থাকুন,নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন।
আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ
