হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  মহামারী করোনা ভাইরাস ঘরবন্দী মানুষের মাঝে কুষ্টিয়া জেলা পরিষদের মহিলা সদস্য রজি সুলতানার উদ্যোগে  শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আজ সোমবার ১১ মে ২০২০)  সকালে পৌরসভার বাচতে শেথার সামনে তার বাড়িতে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা এর উপস্থিতিতে এর খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহি অফিসার বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে বরাবরই এলাকার অসহায় মানুষের সহায়তা করে আসছে। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ সদস্য রজি সুলতানা। এলাকাবাসীর কিছুটা হলেও আর্থিক সাহায্য পাবে এই খাদ্য সহায়তা পেয়ে।

আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।