হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; বোরো মৌসুমে (২০২০ সালে) কৃষকের ন্যায্য দাম যাতে পায় সে বিষয়টি লক্ষ্য রেখেই সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার খাদ্যগুদাম কর্তৃপক্ষের উদ্যোগে ৩৬ টাকা প্রতি কেজিতে চাল ক্রয় করার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরিন কান্তা।
আজ সোমবার (১১ মে ২০২০) সকালে উপজেলার খাদ্যগুদামে উপজেলা খাদ্য অফিসার খন্দকার আবুল বাশার ও কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক সোহেল রানা গুদাম অফিসার মো. ইউসুফ আলী ও চালকল মালিক সমিতির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকের উপস্থিতিতে এর উদ্বোধন হয়।
এ মৌসুমে উপজেলার ১২ জন মিলাদের মধ্যে ২২০ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করা হবে বলে জানানো হয়। এছাড়াও উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১৬৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ
