নরসিংদী সংবাদদাতা;  করোনা শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় নরসিংদী সদর, মাধবদী ও পলাশ থানাকে রেড জোন ঘোষণা করে লকডাউন চলছে।

আজ সোমবার (১৫ জুন ২০২০) সকালে এসব এলাকায় গিয়ে দেখা যায় পুলিশি বাধা উপেক্ষা করে জনগণ অবাধে প্রবেশ এবং বের হচ্ছেন লকডাউন এলাকা থেকে।

করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির শনিবারের সভায় লকডাউন করার এ সিদ্ধান্ত হয়। এর আগে সংক্রমণ প্রতিরোধে গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে সদর উপজেলার মাধবদী পৌর অঞ্চলের কিছু অংশ লকডাউন শুরু হয়। মাধবদী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের উত্তর ও দণি বিরামপুরে চলছে লকডাউন। তবে সেখানেও জনগণের মাঝে কোনো সচেতনতা দেখা যায়নি। অনেকেই নানা অজুতাতে পুলিশি বাধা উপেক্ষা করে অবাধে প্রবেশ এবং বাহির হচ্ছেন লকডাউন এলাকা থেকে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভার দুটি ওয়ার্ডে লকডাউন এলাকায় কার্যাদেশ বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের পাশাপাশি স্থানীয় পৌরসভা নানা কার্যক্রম পরিচালিত করছে।

নতুন কোন এলাকায় লকডাউনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নকে গ্রিন জোনে বহাল রাখতে কাজ চলছে।

অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যের পরিপ্রেক্ষিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৮ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৭৯ জন। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৬ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।