নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সন্ত্রাস দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গন, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে মানবন্ধন ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার।  আজ শনিবার (০৪ জানুয়ারি ২০২০) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দখলদারিত্ব চালাচ্ছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ^বিদ্যালয়ও এর থেকে মুক্ত নয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে নির্বাচিত ভিপি নূর ও তার সহযোগীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগ। মারাত্মক ভাবে আহত হয়েছে ভিপি নূরসহ অনেকে। হামলার সময়ের সিসি টিভির ফুটেজ গায়েব করা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হলেও ঘটনার সাথে যুক্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা
ছবি; আমাদের বাণী

নেতৃবৃন্দ আরও বলেন, সারাদেশের মত নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজেও সরকার দলীয় ছাত্র সংগঠনের দখলদারিত্ব চলে। অন্য ছাত্র সংগঠনের অবাধ বিচরণ বন্ধ। গণতন্ত্রের স্বার্থে সকল কলেজ, বিশ^বিদ্যালয় সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত করা এবং নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও কার্যকর করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে স্বাধীন দেশে এখনও মানুষের সর্বজনীন শিক্ষার আকাক্সক্ষা অপূরিত রয়ে গেছে। বর্তমানে গোটা শিক্ষাব্যবস্থার ৯৫ ভাগ পরিচালিত হচ্ছে বেসরকারি উদ্যোগে। ১৯ হাজার মাধ্যমিক স্কুলের মধ্যে মাত্র ৩২৩ টি সরকারি, ২৮৯ টি মাত্র সরকারি কলেজ আর ১৪০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় মাত্র ৪৩ টি। এ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে প্রয়োজন প্রচুর অর্থ। অর্থাৎ গরীব মানুষের সন্তানদের পড়ানোর প্রয়োজন নেই, যার টাকা আছে, শিক্ষা কেনার সামর্থ্য আছে সেই পড়তে পাড়বে। একদিকে যেমন অবকাঠামোগত সংকট আবার অপরদিকে ধ্বংস করা হচ্ছে শিক্ষার মর্মবস্তু।

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে প্রচুর ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষায় সংকটগ্রস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভূক্ত কলেজসমূহে পড়াশোনা করে। এগুলোতে হল-হোস্টেল নেই, পরিবহনে ব্যবস্থা নেই, পর্যাপ্ত শিক্ষক, ক্লাসরুম নেই। নারায়ণগঞ্জে একটি স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আজ সময়ের দাবি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সহ-সভাপতি জেসমিন আক্তার, অর্থ সম্পাদক মুন্নি সরদার, সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি সানজিদা শান্ত, নারায়ণগঞ্জ কলেজের আহ্বায়ক রায়হান শরীফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।