উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা; জেলার নড়াগাতি উপজেলায় মামাবাড়িতে ধান কাটতে গিয়ে সাজ্জাদুল মোল্যা নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৫ মে ২০২০ ) বেলা ১১টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাজ্জাদুল স্থানীয় মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র এবং কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের হেমায়েত মোল্যার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাছবাড়িয়া বিলে মামার ধান কাটতে যান সাজ্জাদুল। এরপর জমি থেকে ধানের আটিগুলো মাথায় করে রাস্তার উঠার সময় পিছলে পড়ে যান তিনি। এ সময় ধানের আটিগুলো বুকের ওপর পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামাবাড়িসহ সাজ্জাদুলের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নড়াগাতি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, সাজ্জাদুলের মাথা থেকে ধানের আটি পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।