উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা;   নড়াইল জেলা অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হযেছে। আজ বৃহস্পতিবার (০৪ জুন ২০২০)  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

  • এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোআম্মাদ জসিম উদ্দিন পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুবাস চন্দ্র বোস, জেলা মাধ্যমিক অফিসার মোঃ সাইদুর রহমানসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বৃন্দ।

অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এখন থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুপুরে ও সন্ধার পর ২ বার করে ডিস লাইনের মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম সম্প্রচার করা হবে।

  • এছাড়া নড়াইল জেলা অনলাইন মাধ্যমিক বিদ্যালয়েরর নামে ফেজবুক পেইজ ও ইউটিউবে অনুষ্ঠান আপলোড করা থাকবে। যখন খুশি ছাত্র-ছাত্রীরা এই অনলাইন ক্লাশ থেকে শিক্ষা গ্রহন করতে পারবে এবং উপকৃত হবে। প্রতিদিন নড়াইল জেলার কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে চালু থাকবে।

আমাদের বাণী ডট কম/০৪ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।