উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা;  আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০) সকাল পর্যন্ত নতুন করে কোন উপসর্গ ছাড়াই হাইওয়ে পুলিশের ১১জন সদস্য এক ব্যাংকারসহ ১৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় ১২জন হাইওয়ে পুলিশ সদস্য, ৮জন ডাক্তারসহ মোট ৪৭জন করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন।

আক্রান্তদের মধ্যে নড়াইলের হাইওয়ে পুলিশের দুই এসআইসহ পুলিশের ১১সদস্যকে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, নড়াইল শাখার কর্মকর্তা মঈনুদ্দীন আলীকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। ইতোপূর্বে ওই ক্যাম্পের এটিএসআই মিরাজুলের করোনা শনাক্ত হলে তাকে নড়াইল ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, সদরের তুলারামপুরস্থ হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকা ইতিমধ্যে ল’কডাউন করা হয়েছে। এবং এদের সংস্প*র্শে যারা আসছে তাদের চি’হ্নিত করে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুবুর রহমান জানান, লোহাগড়া উপজেলার করোনা আ’ক্রান্ত অপর ৪জন গোন্ডববাড়িয়া গ্রামের রবিউল, শুলটিয়া গ্রামের মোঃ জাকির হোসেন, পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ মুজিবুর রহমান ও গোপিনাথপুর গ্রামের সেলিনা আলম। শনাক্ত ৪জনই ঢাকা থেকে ঈদ আগে বা ঈদের পরে বাড়ীতে বেড়াতে আসেন। সকলেই নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে করোনা আ’ক্রান্তরা হলেন তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আশরাফ আলী ও আবু সাঈদ, এটিএসআই মোঃ আব্দুল আলিম, নায়েক মোঃ রাজিবুল ইসলাম, কনস্টেবল মোঃ জিয়াউল, মাহাবুব বিশ্বাস, কামরুল হোসেন, জসিম সিকদার, ফারুক আহমেদ, মুন্নাফ ও মোঃ মাসুদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, নড়াইল শাখার কর্মকর্তা মঈনুদ্দীন আলী এবং লোহাগড়া উপজেলার গোন্ডববাড়িয়া গ্রামের রবিউল, শুলটিয়া গ্রামের মোঃ জাকির হোসেন, পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ মুজিবুর রহমান ও গোপিনাথপুর গ্রামের সেলিনা আলম।

উল্লেখ্য, নড়াইল জেলায় মোট ৪৭জন করোনা পজি’টিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জন করোনা মুক্ত, ঢাকা থেকে আগত ১জনসহ ২জনের মৃ*ত্যূ, ২৭জন বর্তমান চিকিৎসাধীন আছে। এদের মধ্যে বর্তমান লোহাগড়া উপজেলায় ১৩জন, পুলিশ সদস্য সহ নড়াইল সদরে ১৩জন এবং কালিয়ায় ১জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৩৩৬জন।গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।’

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।