উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা; জেলার কালিয়া থানার পুলিশ কনেষ্টবল আলঙ্গীর হোসেন (২৮) তার নিজের সরকারি শর্টগানের গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার (১৫ জুন ২০২০) সকালে ওই থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে নড়াইলের কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আহত কনেষ্টবল আলমগীর হোসেন সকাল ৯ টার দিকে তার নিজের নামে বরাদ্দ থাকা সরকারি শর্টগানটি অসাবধানতা বশত গুলি ভর্তি অবস্থায় পরিস্কার করার সময় একটি গুলি বিস্ফেরিত হয়ে আলমগীরের বাম হাতের আঙ্গুলে বিদ্ধ হয়েছে। আহত ওই কনেষ্টবলকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম
