আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদতা; জেলার সদর উপজেলাট  বালতির পানিতে পড়ে নুরি নামে নয় মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৭ জুন ২০২০) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিঠাপুকুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত নুরি ওই এলাকার নবী হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, ওই শিশুর মা ঘরে চেয়ারের মধ্যে শিশু নুরিকে বসিয়ে দিয়ে ঘরে বাইরে যায়। এর মাঝেই শিশু নুরি ঘরের ভিতরে রাখা বালতির পানিতে পড়ে যায়।

পরে ঘরে গিয়ে শিশুটির মা শিশুটিকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক উদ্ধার করে পরিবারের সদস্যদের সহযোগীতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়রা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।