আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা; জেলায় পুকুরের পানিতে ডুবে তুশার চন্দ্র রায় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১৫ জুন) দুপুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুশার ওই এলাকার সুবল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে খেলার সময় সবার অগোচরে তুশার বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আতাহার সিদ্দীকি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন পানিতে ডুবে তুশার নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।