ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জুয়ার আসর হতে জুয়া খেলার সরঞ্জাম সহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ঐ পীরগঞ্জ উপজেলার সেনুয়া দোগাছি গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়। আটক কৃতরা হলেন- সেনুয়া দোগাছি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে কামাল হোসেন (৩২), মৃত মজির উদ্দীনের ছেলে সোহরাব আলী (৩১), সেনুয়া জামাতপাড়া মৃত সিরাজ উদ্দীনের শাহজাহান (৩২),ভোমরাদহ গ্রামডাঙ্গী গ্রামের মৃত কাদের বক্সের ছেলে আবেদ আলী (৫৫),ভোমরাদহ কাপরিয়া বস্তি গ্রামের মনির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৩৩),মৃত কশুমদ্দিনের ছেলে জিয়াউল ইসলাম জিয়া (৩৮),ভোমরাদহ মন্ডলপাড়া গ্রামের মৃত তোফর আলীর ছেলে মোসলেম উদ্দীন (৩৮),কাঁচন দুবরা গ্রামের ফটিক চন্দ্র রায়ের ছেলে নারায়ন চন্দ্র রায়(২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে পীরগঞ্জ থানার উপ- পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম জুয়ার আসরে অভিযান চালিয়ে। এসময় একসেট তাস, জুয়ার বোর্ড হইতে নগদ ১হাজার ৪শ ২০টাকা সহ এই ৮ জন জুয়াড়ীকে হাতে নাতে আটক করা হয়।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনায় প্রকাশ্য জুয়া আইনের ৩ – ৪ ধারায় মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জুয়া-হাউজির ব্যাপারে জিরো টলারেন্স।
