নিজস্ব সংবাদদাতা; উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদকে ভূষিত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার (৫ এপ্রিল ২০২০) শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে সকাল দশটায় তার স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর।

এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পীপুত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা শিল্পী বাবুল জলদাস, সভাপতি উত্তম কুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী বিপ্লব জলদাস, ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ এ চট্টগ্রাম বিভাগ থেকে প্রথম স্থান অধিকারী শিল্পী বিধান দাস, কালিপদ দাস, দোলন দাস, খোরশেদ আলম চৌধুরী, নীলা দাস, রত্না নাথ, অর্পিতা ঘোষ, দেবী ঘোষ, শিমু দাস, শীলা দাস, প্রীতি দাস মোঃ রাশেদ মোঃ আরমান প্রমুখ।
আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি
