ফরিদপুর সংবাদদাতা; জেলায় নতুক করেআরও ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৫৫ জনে। আর মৃত্যু হয়েছে পাঁচজনের।
আজ শনিবার (৩০ মে ২০২০) সকালে ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরে নতুন করে যে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদর ও ভাঙ্গায় পাঁচজন করে, চরভদ্রাসনে চারজন, বোয়ালমারীতে ও নগরকান্দায় তিনজন করে, মধুখালী ও সদরপুরে দুজন করে এবং সালথায় একজন। আক্রান্তের মধ্যে চারজন নারী ও ২১ জন পুরুষ। এর মধ্যে ১০ থেকে ২০ বছরের বয়সী রয়েছে একজন, ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে আছেন ১৭ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ছয়জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে আছেন একজন।
- ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, এদিনে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪ জনের। এর মধ্যে ফরিদপুরের ২৫, গোপালগঞ্জে ১৭, রাজবাড়ীতে এক ও সিরাজগঞ্জে এক জন।
ফরিদপুরে এ পর্যন্ত ২৫৫ জনের মধ্যে ফরিদপুর সদরে ৬৭ জন, বোয়ালমারীতে ৪৭ জন, ভাঙ্গায় ৪৭, আলফাডাঙ্গায় ২৪ জন, নগরকান্দায় ২৬ জন, চরভদ্রাসনে ২৪, সদরপুরে আটজন, মধুখালীতে আটজন এবং সালথায় চারজন।
- ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বলেন, ফরিদপুর সদর, ভাঙ্গা, চরভদ্রাসন, বোয়ালমারী, সালথা, নগরকান্দা, সদরপুর ও মধুখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা যাচাই করা হচ্ছে। শনাক্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’ ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/৩০ মে ২০২০/সিসিপি
