অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে নতুন করে ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আশিক মাহমুদ মিতুল।
আজ রবিবার বিকালে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি হ্যান্ড মাইকে করোনা আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে রোগীদের খোঁজখবর নেয়াসহ তাদের শারীরিক ব্যাপারে অবগত হন এবং পরামর্শ দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল বিশ^াস, জেলা পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নারোদ বাছাড়, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কল্লোল বসু, সাধারন সম্পাদক অরবিন্দু বিশ^াস ও সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুর রহমান মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ
